বাংলাদেশ পাসপোর্ট অনলাইন ফরম পূরণের নিয়ম

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন ফরম পূরণের নিয়ম জানলে,পাসপোর্ট তৈরির জন্য ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকার কোন প্রয়োজন নাই। আজকের ব্লগে আমরা শিখব ,একটি পাসপোর্ট অনলাইন আবেদন কিভাবে করতে হয়।

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন ফরম পূরণের নিয়ম


সঠিক নিয়মে কিভাবে একটি পাসপোর্ট আবেদন করতে পারব এবং কি কি ডকুমেন্টস লাগবে তার বিস্তারিত আলোচনা নিম্নরুপঃ 

সূচিপত্রঃ বাংলাদেশ পাসপোর্ট অনলাইন ফরম পূরণের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইনে ই পাসপোর্ট আবেদনের জন্য আমাদের প্রয়োজন হবে নিজের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড এর ফটোকপি। সদ্য তোলা নিজের ছবি, পিতা-মাতার ডকুমেন্টস বা কাগজপত্র। জরুরী প্রয়োজনের জন্য খুব কাছের একজন ব্যক্তির তথ্যাদি।

আগের কোন পাসপোর্ট যদি থাকে, তাহলে সেই পাসপোর্ট লাগবে। অনেক মানুষের  আগের পাসপোর্ট থাকে বা অন্য কোন দেশের পাসপোর্ট থাকে, সেই ক্ষেত্রে সেই পাসপোর্ট প্রয়োজন হবে।

ওয়েবসাইট নির্বাচন

অনলাইনে পাসপোর্ট আবেদনের জন্য আমাদের হাতে থাকা মোবাইল কিংবা ল্যাপটপ দুইটাই ব্যবহার করতে পারি । তবে এক্ষেত্রে মোবাইল অ্যাভয়েড করে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করায় ভালো। কারণ মোবাইল ছোট ডিভাইস এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

প্রথমে আমাদের কম্পিউটারে Google Chrome ব্রাউজার ওপেন করতে হবে।
অনলাইনে ই পাসপোর্ট আবেদনের জন্য আমাদেরকে বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট epassport.gov.bd- এ প্রবেশ করতে হবে।
এরপর পর্যায়ক্রমে নিচের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করতে হবে।

অনলাইন পাসপোর্ট ফরম পূরণের ধাপসমূহ

১. ঠিকানা নির্বাচনঃ
আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক । তাই বাংলাদেশের যেটা আমাদের বর্তমান ঠিকানা, সেই ঠিকানা অনুযায়ী জেলা এবং থানা নির্বাচন করে দেখবো যে সেই এলাকায় ই পাসপোর্ট সেবা চালু আছে কিনা ।

২. ইমেইল একাউন্ট প্রদানঃ
এক্ষেত্রে আমাদেরকে একটি সচল ইমেইল একাউন্ট দিতে হবে । যেখানে ভেরিফিকেশন কোড আসবে। একটি ইমেইল একাউন্ট দিয়ে অনায়াসেই পাঁচটি ই পাসপোর্ট আবেদন করা যাবে।

৩.ব্যক্তিগত তথ্য প্রদানঃ
জন্ম সনদ অথবা এন আই ডি কার্ড অনুযায়ী নিজের নাম, পিতা -মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং পেশা দিয়ে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।

৪. আইডি ডকুমেন্টসঃ
এক্ষেত্রে আগের কোন পাসপোর্ট আছে কিনা তার তথ্য দিতে হবে। যেমন এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট অথবা কোন পাসপোর্ট নেই এটা সিলেক্ট করতে হবে।

৫. জরুরি যোগাযোগঃ
এক্ষেত্রে পরিবারের যেকোনো একজন ব্যক্তির নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে হবে ।যেমন বাবা-মা ,ভাই-বোন বা পাশের কোন আত্মীয়-স্বজন। এটা দেওয়ার কারণ হল পাসওয়ার্ড ধরে ব্যক্তির অবর্তমানে বা পাসপোর্ট ধারি ব্যক্তির কোন বিপদে যাতে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা যেতে পারে।

 পাসপোর্টের মেয়াদ নির্বাচন

পাসপোর্ট এর মেয়াদ ,সাধারণত ৫ বছর এবং দশ বছর মেয়াদে হয়ে থাকে। এক্ষেত্রে আবার ৪৮ পাতা এবং ৬৪ পাতার পাসপোর্ট তৈরি করা যায়। পাঁচ বছর মেয়াদ এবং 48 পাতা পাসপোর্ট এর ক্ষেত্রে খরচ একটু কম হবে।

যদি পাসপোর্ট এর মেয়াদ ১০ বছর হয় এবং ৬৪ পাতার পাসপোর্ট হয় খরচ তুলনামূলকভাবে বেশি হবে। যেহেতু পাসপোর্ট এর মেয়াদ পার হয়ে গেলে আবার পাসপোর্ট রিনিউ করা লাগে ,তখন আবার বাড়তি খরচ আছে তাই আমাদের উচিত দশ বছর মেয়াদে পাসপোর্ট তৈরি করা।

ডেলিভারির ধরন ও অনলাইন পেমেন্ট প্রদান

এই ক্ষেত্রে আমাদের দুইটা অপশন থাকে একটা হচ্ছে রেগুলার ডেলিভারি এবং অন্যটি এক্সপ্রেস ডেলিভারি। অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় যেই পাসপোর্ট তৈরি করা হয় এটা হচ্ছে রেগুলার ডেলিভারি। আবার অনেকের ক্ষেত্রে ইমারজেন্সি পাসপোর্ট দরকার হয়, সে ক্ষেত্রে টাকা একটু বেশি লাগে কিন্তু দ্রুত তৈরি করা যায়।

অনলাইন পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে একটি নির্দিষ্ট টাকা পেমেন্ট করতে হয়। এটা আমরা বিভিন্ন উপায়ে পেমেন্ট করতে পারি। যেমন আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। নগদ, বিকা্‌শ , রকেট, উপায় , ডেবিড বা ক্রেডিট কার্ড এ সকল মাধ্যমে অথবা ব্যাংক চালান জমার মাধ্যমেও পরিশোধ করতে পারি।

তথ্য যাচাই ও সাবমিট 

সব কয়টি ধাপ শেষ হলে পুরো বিষয়টি একবার রিডিং পড়ে তথ্যগুলো ঠিক আছে কিনা তা যাচাই করতে হবে। কোন ভুল ভাল তথ্য সাবমিট করা যাবে না। যদি ভুল থেকে থাকে,তাহলে তা এখনো এডিটের মাধ্যমে সমাধান করা যাবে ।
বাংলাদেশ-পাসপোর্ট-অনলাইন-ফরম-পূরণের-নিয়ম

আর ভুল তথ্য সাবমিট করলে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হবে এবং নতুন করে করা লাগতে পারে । যদি সকল প্রকার তথ্য ঠিক থাকে ভুল না থাকে তাহলে সাবমিট করার মাধ্যমে অনলাইন পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শেষ করা যাবে।

ফরম সাবমিটের পরবর্তী ধাপ

 ১. আবেদন ফরম সংগ্রহ এবং বায়োমেট্রিক প্রদানঃ

আবেদন জমা হওয়ার পরে একটি ই পাসপোর্ট ফরম তৈরি হবে। এখন এটি ডাউনলোড করে রেখে দিতে হবে। নির্ধারিত সময়ে পাসপোর্ট অফিসে আবেদন ফরমের প্রিন্ট কপি ফি প্রদানের রশিদ এবং মূল কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। পাসপোর্ট অফিসে ছবি তোলা হবে এবং দশ আঙ্গুলের বায়োমেট্রিক এবং চোখের আইরিশ স্ক্যান নেওয়া হবে।

বায়োমেট্রিক শেষ হলে ডেলিভারির স্লিপ সংগ্রহ করতে হবে, পাসপোর্ট সংগ্রহের সময় এটা অত্যন্ত জরুরী। উপরে উল্লেখিত কাগজপত্রাদি সংগ্রহের পরে নির্ধারিত তারিখে পাসপোর্ট সংগ্রহের জন্য পাসপোর্ট অফিসে ডাকা হবে ।

শেষ কথাঃ বাংলাদেশ পাসপোর্ট অনলাইন ফরম পূরণের নিয়ম

বাংলাদেশ পাসপোর্ট অনলাইন ফরম পূরণের নিয়ম-নীতি মেনে নিজেই নিজের পাসপোর্ট ফরম পূরণ করা বেশ সহজ ও নিরাপদ। সঠিক নিয়ম মেনে তথ্য প্রদান করলে কোন ধরনের ঝামেলার মুখে পড়তে হয় না। পাসপোর্ট অফিসের বিভিন্ন দালালের খপ্পরে পড়া লাগে । কোন মাধ্যম বা অন্য লোকের মাধ্যমে পাসপোর্ট করতে গেলে খরচ বেশি হয় কিন্তু নিজে নিজে করলে তুলনামূলকভাবে কম খরচে হয়ে যায়।

অন্যের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে গেলে মানুষের পিছে পিছে ঘুরতে হয়, সময় অপচয় হয় , টাকা বেশি খরচ হয় ভোগান্তির শেষ থাকে না । অনলাইনে পাসপোর্ট তৈরি করতে পারলে নিজের যেমন কাজ সহজ হয়ে যায় তেমনি এটা করার মাধ্যমে মানুষের কাজ করে দিলে নিজের ইনকামেরও পথ তৈরি হয়। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্মার্ট সেবা নাটোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Alomgir Hossain
Alomgir Hossain
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও স্মার্ট সেবা নাটোর এর মালিক। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।