নাটোর জেলার ঐতিহ্য ও দর্শনীয় স্থান

বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের একটি প্রাচীন ও সমৃদ্ধ জেলা । এটির বৃহত্তর রাজশাহী বিভাগে অবস্থিত। উত্তর অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জেলাটি নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের গুনে অনন্য এক স্থান দখল করে আছে ।



পোস্ট সূচিপত্রঃ নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান


নাটোরের বিখ্যাত কাঁচা গোল্লা

বাংলাদেশের একটি বিখ্যাত খাবার হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা । যার খ্যাতি শুধু দেশের ভিতরে নয়, দেশের বাহিরেও ছড়িয়ে পড়েছে। খাঁটি ছানা ও চিনির মিশ্রনে তৈরি হয় এই নাটোরের কাঁচা গোল্লা ।

নাটোরের শিল্প

নাটোরের লালপুরে কাঁসা শিল্প দেশের ভিতরে সুনাম ছড়িয়েছিল । একটা সময় ছিল যখন লালপুরে প্রচুর পরিমাণে কাঁসার তৈরি জিনিসপাতি তৈরি হত । কালের পরিক্রমায় এখন অল্প পরিমাণে কাঁসার তৈরি সামগ্রী তৈরি হয় । এছাড়াও  নাটোরে রয়েছে সুগার মিল যার থেকে দেশের মধ্যে চিনির চাহিদা যোগান দেওয়া হয়।

নাটরের দর্শনীয় স্থান

নাটোর জেলার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে দিঘাপতিয়া রাজবাড়ী । এটি নাটোর শহর থেকে সামান্য দূরে । সপ্তদশ শতকে নির্মিত এই রাজবাড়ীটি তৎকালীন স্থাপত্য কলার এক অপূর্ব নিদর্শন । এছাড়াও রয়েছে নাটোরের চলনবিল । বর্ষাকালে থৈ থৈ পানি এবং শুকনো মৌসুমের দিগন্ত বিস্তারী সবুজ ফসলের ক্ষেত চলনবিলকে এক অপরূপ রূপদান করে ।

নাটোরের ঔষধি গ্রাম

নাটোরের খোলাবারিয়াতে একটি গ্রাম রয়েছে যেটি ঔষধি গ্রাম নামে পরিচিত।নাটোরের ওষুধি গ্রামে সম্পূর্ণ অর্গানিকভাবে গাছের লতাপাতা এবং ছাল দিয়ে ভেষজ ওষুধপাতি তৈরি করা হয়। দেশ এবং বিদেশের অনেক মানুষ এতে অনেক উপকৃত হচ্ছে। বর্তমানে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্মার্ট সেবা নাটোরের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url